
এদিক ওদিক কত ছবি ওঠে তবু কিছু ছবি বড্ড ভালো, আলাদা হয়ে থেকে যায়। সেই ছবিগুলোর মত ছবি কিছুতেই ওঠে না। এটা সেইরকম একটা ছবি। কোন এক রবিবারের সকালে তোলা। ছোট ভদ্রমহিলার বয়স তখন তিন। এখন তিনি বারো। আমার আর আমার মায়ের সম্পর্ক রসেবশে। যারা জানে, তারা জানে। মা নরম মাটি নয়, আমিও নই। কাজেই যা হবার হয়। মা আর আমার একটা বড় মিল, দুজনেই উপহার দিতে ও নিতে ভালোবাসি। আজ এক নিমন্ত্রণ রক্ষায় বেরোলো মা জন্মদিনে আমার দেওয়া জামদানি পরে। যাবার সময় বলে গেলো, আজ তোর দেওয়া শাড়িটা। মুখে হাসি, একটু আগে পছন্দের উপহার পেয়েছে। এদিকে আমারটি যে আমাকে পুজোর নতুন জামার মত মা বলে ডাকে -হ্যাঁ এমনিতে মম্মা কিন্তু বিশেষ দিনে, প্রয়োজনে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে, মা। জিজ্ঞেস করলে উত্তর আসে মম্মা রোজের, মা ফর স্পেশাল ডেজ; সে একটু ঝামেলা এড়ানো মানুষ। না, সেও নরম মাটি নয়। সকাল থেকে দিম্মি কিছু জিনিস পেয়েছে ইত্যাদি দেখে নিজের ঘর থেকে হাঁক দিলো "হ্যাপি মাদার্স ডে, মম্মা!" আমি ফ্রিজ থেকে বরফশক্ত বোনলেস চিকেন বের করতে গিয়ে তার ঘরের দিকে তাকালাম। তারপর দেখলাম আমার সামনে বসেই তার পাপার সঙ্গে আমার জন্য চকোলেট অর্ডার হচ্ছে, আমার জন্য। এটাও শুনলাম মেহেবুব তাকে বলছে "দেখো কী দেবে মম্মাকে!" আমার মনের মধ্যে একটুখানি আশা, কিচ্ছু চাই না, কিন্তু একটুখানি বেশি ইমোশন যদি আসে তার মধ্যে। স্পেকটার্ম যে বড় বালাই। শুনলাম বিভিন্ন চকোলেট যা তার বাবা দেখাচ্ছে; দেখে সে বলে উঠে গেলো "আমার মা সব চকোলেট পছন্দ করে না। দেখো ফেবল আছে কিনা। ফেরেরো রোসে আনিও না। দিম্মির জন্য আনিয়েছে, মম্মা। ফেবল আনিয়ে দাও, আমার মা ভালোবাসে।" এই যে সবসময় মম্মা আর মাঝেমাঝে মা বলে আমাকে on my toes রাখা, এইটুকুই বোধহয় প্রাপ্তি আমার। ওই যে বললাম, আমারটিও নরম মাটি না। #mothersday
This post was published on 10th May, 2026 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 104.5K followers on Instagram and has a total of 2.1K post.This post has received 605 Likes which are lower than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 0.68% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #mothersday has been used frequently in this Post.