
সব রান্নার গল্প থাকে না অন্তত আমার কাছে থাকে না। রান্নাটা অসম্ভব সহজ আর সেইটাই গল্প। ডিম পোস্ত খানিকটা সেইরকমই। সহজ রান্না অন্তত বাঙালি বাড়িতে। কদিন আগে কলকাতায় ভোট গেছে। ভোটের দিন ভোট দেওয়া হয়ে গেলে বাড়িতে দেখতাম প্ল্যান শুরু হত কী রান্না হবে। আমরা বাঙালিরা বা সেইভাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এমনই। রাজনীতি আমাদের রক্তে। ছোট থেকেই মোটামুটি আলোচনা শুরু হয়ে যায়। ধরুন আমাদের বাড়িতে আমার ছোটবেলায় প্রায় ত্রিশজন সদস্য ছিলেন ছোটবড় মিলিয়ে। সেইসময় কেউ কট্টর ডান তো কেউ কট্টর বাম এক বাড়িতেই। কাজেই তুমুল তর্ক লেগে থাকতো। পরবর্তীতে আরো দলের ভাগ বেড়েছে আর দেখেছি পছন্দ বদল হতে। ভাবুন এক বাড়িতে বড় চারটি দলের তুমুল সাপোর্টার আলাদা, আলাদা। তবে পারস্পরিক সম্মান বরাবর বজায় থাকতো। অন্তত আমাদের বাড়িতে এখনো থাকে। আমাদের মানে আমার, মেহেবুব, পাস্তা, লুচি, কফির বাড়িতে তাই হয় এবং হবে। আমার মেয়ের বয়স বারো। সেও আস্তে আস্তে শুরু করছে মতামত রাখা। আমরা শুনছি, বলছিও। মজার কথা ভোট দিয়ে ফেরার পর সেদিন সে বললো "মম্মা আজ ভোট স্পেশাল রান্না কী? আজ তো তুমি বাড়িতে!" হেসে ফেলেছিলাম। হেরিডিটি হয়তো। বললাম "ডিম পোস্ত করে দিচ্ছি। টুক করে হয়ে যাবে। এটাই ভোট স্পেশাল!" রান্না করতে করতে ভিডিও করেছিলাম। তাই পোস্ট করে ফেললাম। #dimposto #bangalorediaries #kolkata #bangali #debjanirrannaghar
This post was published on 02nd May, 2026 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 104.5K followers on Instagram and has a total of 2.1K post.This post has received 978 Likes which are greater than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 0.68% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #dimposto #debjanirrannaghar #bangalorediaries #kolkata #bangali has been used frequently in this Post.