
যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে আমার ছোটবেলার দিনগুলো বড় বেশি ফিরে আসছে; মনে ও মননে। হয়তো কাছের মানুষগুলোর একে একে চলে যাওয়া তাঁদেরকে আরো বেশি করে ফিরিয়ে দেয় দৈনন্দিন যাপনে, লেখাপড়ায়, বইখাতায় (হ্যাঁ এখনো পড়ি, ডিগ্রি বাড়াই, গপ্পের বই পড়ি), পোশাকে, রান্নায়, খাবারে। না হলে ফিস ফিঙ্গার গড়তে গিয়ে (বরাবর বাবা যেমন শিখিয়েছিল; তেমন বানাই, মন্দ হয় না) মনে পড়লো বাবা কেমন গর্ব করে আমার অন্নপ্রাশনের জন্য শিয়ালদা কোলে মার্কেট থেকে ভেটকি ফিলে এনেছিল আর কেমন পাহাড়ি ঠাকুর ঠিকঠাক ফিস ফিঙ্গার করেছিলেন, এই গল্প করতো। চল্লিশ বছর আগে ছয়মাসে আমি নির্ঘাত ফিস ফিঙ্গার খাইনি কিন্তু গল্প! সে শেষ হবার নয় যতদিন বাবা ছিল। এখন আর কেউ বলে না। অবশ্য আমাদের বৌবাজারের বাড়ির কোন অনুষ্ঠানে ভেটকি নিয়ে বহু বিটকেল কান্ড আছে। লিখলে ইতিহাস হয়ে যাবে। এইটুকুই। বাবাকে মনে করে, আবার পাহাড়ি ঠাকুরকে মনে করে এবং অবশ্যই কালিকার ফিস ফিঙ্গার মনে করে এইটুকুই লিখতে পারলাম। #fishfinger #debjanirrannaghar #kolkata #bangali #bhetkifish
This post was published on 30th April, 2026 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 104.5K followers on Instagram and has a total of 2.1K post.This post has received 1.1K Likes which are greater than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 0.68% per post on Instagram. This post has received 2 comments which are lower than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #debjanirrannaghar #bhetkifish #kolkata #fishfinger #bangali has been used frequently in this Post.