
ভ্যালেনটি দিবসের ডিনার, পাস্তার ভাষায় ডিগ ইন ডিনার যাতে বাসন কম ব্যবহার করতে হয়। তা সেন্ট ভ্যালেন্টাইন আমাদের মধ্যে প্রেমভাব খাবারের মধ্য দিয়েই আনেন। উদাহরণ দিচ্ছি। সকালের কথা। মেহেবুব বাজার চললো, তার অত্যাধিক প্রিয় কাজ। যাবার আগে জিজ্ঞেস করলো "বিয়ার ব্যাটারড করার মত মাছ আছে ফ্রিজে?" চল্লিশ পেরিয়েছে তাই বয়স দেখাতে আমি একটু হিসেব করে বললাম "বাসা আছে!" উত্তর এলো "মাছ আমাকে ভাজতে হবে, আমি তেল আর সময় আর বিয়ার কখনোই বাসা ভেজে নষ্ট করবো না। যাই ভেটকি আনি।" সেও চল্লিশ পেরিয়েছে কাজেই এই হিসেব-ও ঠিক। সঙ্গে সঠিক ব্রাউন বাটার বানিয়ে তারপর রোস্ট। মেহেবুব যে কয়েকটা রান্না করে তারমধ্যে এই একটি আমার মনে হয় বড্ড ভালো করে। আমার খানিকটা ভাত। রোস্ট গিলতে আমার কার্ব লাগে। আলুভাজা পাস্তার। রোস্ট গিলতে তার-ও কার্ব লাগে। একটু সবজি খাবো না বলতে গিয়ে বেকড বেগুন সঙ্গে বাগদা চিংড়ির মাথাবাটা (সফিসটিকেটেড লোকেরা প্র্ন পেস্ট বলবেন) আর তারসঙ্গে ঢাকাই পনির (এই বস্তু চেখে দেখার জন্যই বেগুন বাহার হয়েছে)। মোদ্দা কথা ফিউজন - baked aubergine এর বাঙালি ভার্সন। আর তিরামিসু, এটি লজ্জার খাতিরে আমি করলাম। না হলে বলতো আমার রান্না শুধুই হাফপোড়া বেগুন। ভাবলাম উপরে লিখবো tira-miss-u, tiramisu না লিখে। তারপর ভাবলাম থাক।
This post was published on 14th February, 2026 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 106.9K followers on Instagram and has a total of 2.1K post.This post has received 222 Likes which are lower than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 0.55% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.