Debjani's Post

বছর শেষ, তাই ভাবলাম সেই কথাগুলো লিখি যা অনেকদিন ধরে লিখবো ভাবছি। খানিক কিন্তু কিন্তু করেই অনেকবার লিখবো ভেবেও লিখিনি। আজ হঠাৎ অফিস ফেরতা আমার ওয়েবসাইট খুলে দেখলাম সদ্য লেখা একটি রেসিপি-তে কমেন্ট এসেছে। বেশ অন্যরকম কমেন্ট। পুরোটাই তুলে দিচ্ছি। "Thank you so much for this recipe; it's so, so helpful! You're absolutely right that we Bongs primarily eat "seddho chaler bhat," so the microwave method is a true lifesaver. I've been following your recipes for years and adore your photos. I've noticed lately that you're only capturing food in a very clean, focused way, unlike your earlier posts that included settings and props. Not that these new pictures are bad at all, I'm just curious about the change." পড়ে বেশ মজা লাগলো। একে তো রেসিপি সেদ্ধ চালের ভাতের, তারপর আবার রান্না হচ্ছে মাইক্রোওয়েভে। লোকে খিল্লি করে "এইবার তবে জল ফোটানোর রেসিপি লিখে ফেলো!" বলতেই পারে। আমি শুনলে হাসবোও বটে কিন্তু এই এলপিজি আকালে আপাতত এইগুলোই লিখছি। কারন এইগুলোই রান্না করছি ও খাচ্ছি। যতটা গ্যাস বাঁচানো যায় আর কী। কিছুটা ঠেকায় পড়ে তো অবশ্যই তা অস্বীকার করবো না। হ্যাঁ কমেন্ট পড়ে গত একমাস বা তার বেশি কিছু সময়ের লেখা দেখতে গিয়ে দেখলাম ভুল লেখেননি। এক ব্যাকগ্রাউন্ড, ক্লিয়ার ছবি, এইটুকুই। এইটাই হয়তো এখনকার আমি। যে চুপচাপ মাইক্রোওয়েভ আপাতত কীভাবে ব্যবহার হবে লেখে, যার সাবকনস্যাস তাকে বারবার কার্বন ফুটপ্রিন্ট -এর খোঁচা দেয়। কিছু করার নেই, আমার পেশা এমনই। আমি ইএসজি, সিএসআর -এর বাইরে খুব একটা ভাবি না বহুদিন। যাইহোক, যা বলছিলাম, ডেটা বলে ফুড প্রোডাকশন মোটামুটি যত গ্রীনহাউস গ্যাস এমিশন হয় তার এক তৃতীয়াংশের কারণ। এখন মোটামুটি আজকাল সবাই জানেন গ্রিনহাউস গ্যাস এমিশন কী। কার্বন ডাই অক্সাইড, মিথেন জাতীয় গ্যাস বাতাসে বা প্রকৃতিতে বেড়ে যাওয়া যার থেকে গ্লোবাল ওয়ার্মিং বাড়ে। ঠিক আছে। বইয়ের গপ্প বা আমাদের মত যারা এই নিয়ে কাজ করে বা টুকটাক মাঝেসাঝে কলেজ ইউনিভার্সিটি গিয়ে একটা দুটো গেস্ট ক্লাস নেয় তাদের ব্যাপার। কিন্তু বাকিটা? একটা অন্যরকম কথা বলি। আজকাল চারিদিকে নানান খাবারের কন্টেন্ট, ক্যাফে, ঝড়ে পড়া বিরিয়ানি, মায় রান্না সবের রেসিপি, সঙ্গে এআই কন্টেন্ট। খাবারের সঙ্গেই কিন্তু জড়িত। তাহলে সেই এক তৃতীয়াংশের অংশ। এই যে খাবারের ছবি, ভিডিও উঠছে, কন্টেন্ট তৈরী হচ্ছে, কাজের পর সেই খাবার খাওয়া হয়? নাকি নষ্ট হয়? ধরুন খেতে গেছেন। ছবি, ভিডিও তুললেন। রিলস হবে। নষ্ট হয় কি? বাকিটা কমেন্ট সেকশন-এ লিখলাম।

  • 904 2
  • 104.7K Followers
  • 2.1K Posts
  • 715 Average Likes
  • 0.69% Eng. Rate

This post was published on 14th April, 2026 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 104.7K followers on Instagram and has a total of 2.1K post.This post has received 904 Likes which are greater than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 0.69% per post on Instagram. This post has received 2 comments which are lower than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.

Debjani's Post

Recent Posts

12 0 24-05-2026
949 1 18-05-2026
569 0 10-05-2026
881 1 02-05-2026
1.1K 2 30-04-2026
3.5K 2 19-04-2026
606 17 03-04-2026
594 22 02-04-2026
701 0 29-03-2026
336 0 28-03-2026
287 1 21-03-2026
1.0K 0 03-03-2026
Hidden 4 21-02-2026
121 5 21-02-2026
156 0 14-02-2026
175 1 11-02-2026
789 0 25-01-2026
911 0 24-01-2026
571 6 23-01-2026
501 2 14-01-2026
922 2 12-01-2026
477 0 31-12-2025
460 3 27-12-2025
899 6 25-12-2025
390 0 21-12-2025
990 0 20-12-2025
931 0 18-12-2025
218 0 14-12-2025
789 2 14-12-2025
728 2 13-12-2025
933 2 13-12-2025
1.5K 5 11-12-2025
Hidden 0 23-11-2025
319 0 22-11-2025
Hidden 0 31-10-2025
Hidden 7 30-10-2025
Hidden 0 20-10-2025
Hidden 1 20-10-2025
Hidden 1 19-10-2025
Hidden 3 01-10-2025
Hidden 0 01-10-2025
Hidden 1 30-09-2025
Hidden 0 29-09-2025
Hidden 4 17-09-2025
11 1 27-08-2025
Hidden 6 06-08-2025
Hidden 2 27-07-2025
Hidden 0 16-06-2025
Hidden 2 31-05-2025
Hidden 2 26-05-2025
Hidden 1 02-02-2025
Hidden 2 02-02-2025
Hidden 0 27-01-2025
Hidden 0 18-01-2025
Hidden 0 13-01-2025
Hidden 0 04-01-2025
894 3 30-01-2023
584 6 17-01-2023
1.1K 4 14-01-2023