
পৈটিক গোলযোগের চক্করে পাস্তারানীর সিদ্ধ ডায়েট প্রায় একমাস ধরে চলেছে, এখনো চলছে। ট্রিটমেন্ট-ও চলছে। ছোট মহিলা নিজেও খাবার নিয়ে কিছু বলছে না। কাল মিনমিন করে বললো "একটু মাটন হতে পারে? একটুই খাবো। আর বয়েলড, পোচড খেতে পারছিনা। তুমি খালি খাবার সাজিয়ে দিয়ে বোকা বানাও। ফিস ফ্লোরেন্টাইন বলে কী একটা খাইয়ে দিলে। ওতে একটু চিজ-ও ছিল না।" আমি আর মেহেবুব না বলতে পারলাম না। রান্না করতে গিয়ে ঝামেলা হল। কী করবো সেটাই প্রশ্ন। মোটামুটি এই সময় নিহারি করি, যা আপাতত পাস্তাকে দেওয়া যাবে না। শেষে রোস্ট ঠিক হল। ফ্রেস হার্বস (পার্সলে, রোজমেরি আর ডিল), সামান্য অলিভ অয়েল, বেবি পটাটো, চেরি টম্যাটো, পুচকে পিঁয়াজ আর তারপর তিনঘন্টা স্লো -রোস্ট ওভেন-এ। মন্দ হয়নি পাস্তা বললো। এটাও ফোড়ন কাটলো যে প্রায় লেগ রোস্ট-এর মতোই হয়েছে। এখন মানে মানে ছোট মহিলা তার নরমাল খাবারে ফিরলে তার মন ভালো হবে। #mutton #roast #fishflorentine #homecooked #homechef #পাস্তাকাহিনী
This post was published on 12th January, 2026 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 102.1K followers on Instagram and has a total of 2.1K post.This post has received 969 Likes which are lower than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 1.15% per post on Instagram. This post has received 2 comments which are lower than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #homecooked #mutton #fishflorentine #homechef #roast has been used frequently in this Post.