
একটি নয়, দুটি নয়—পরপর তিনটি বাঘের চামড়া উদ্ধার হওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তীসগড়ের ইন্দ্রাবতী টাইগার রিজার্ভকে ঘিরে। তদন্তকারীদের আশঙ্কা, এই ঘটনার পিছনে সক্রিয় থাকতে পারে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণ পাচার চক্র। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, গ্রেফতার হয়েছেন মোট সাতজন। তদন্তে উঠে এসেছে মহারাষ্ট্র পুলিশের দুই কর্মীর নামও। শুধু বাঘের চামড়াই নয়, উদ্ধার হয়েছে প্যাঙ্গোলিনের আঁশ, যা তদন্তকে আরও জটিল করে তুলেছে। তবে এখনও নিশ্চিত নয় উদ্ধার হওয়া তিনটি চামড়াই ইন্দ্রাবতী টাইগার রিজার্ভের বাঘের কি না। ফরেন্সিক পরীক্ষা ও বিস্তারিত তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে। কীভাবে সামনে এল এই ঘটনা, কী কী তথ্য মিলেছে তদন্তে এবং কেন এই মামলাকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে—জেনে নাও আজকের প্রতিবেদনে। #TigerReserve #WildlifeCrime #TigerConservation #IndiaNews #ForestNews #Wildlife
This post was published on 11th July, 2026 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 53.3K followers on Instagram and has a total of 17.8K post.This post has received 29 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.17% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #ForestNews #Wildlife #TigerReserve #IndiaNews #TigerConservation #WildlifeCrime has been used frequently in this Post.