
ভারতের সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন এমন ঘটনা কার্যত নজিরবিহীন। ১০ জুলাই ২০২৬, বিচারপতি কে. ভি. বিশ্বনাথন এবং অলোক আরাধে-র বেঞ্চে নিজের মামলায় নিজেই সওয়াল করতে হাজির হন প্রবল প্রতাপ। কিন্তু আইনি যুক্তি দেওয়ার বদলে তিনি বিচারপতিদের "জুডিশিয়াল সার্ভেন্ট" বলে সম্বোধন করে তাঁদের নির্দেশ দিতে শুরু করেন। নিজেকে "সার্বভৌম" বলেও দাবি করেন। আদালত তাঁর আবেদন মেনে নিতে রাজি না হওয়ায় তিনি ১৫৫ পৃষ্ঠার মামলার নথি আদালত কক্ষেই ছুড়ে ফেলেন এবং প্রধান বিচারপতিকে লক্ষ্য করেও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীদের তাঁকে জোর করে আদালত কক্ষের বাইরে নিয়ে যেতে হয়। কিন্তু এত কিছুর পরেও সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করেনি। আদালতের পর্যবেক্ষণ ছিল, তাঁর বর্তমান মানসিক অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। #SupremeCourt #India #Judiciary #CourtNews #LegalNews #Justice
This post was published on 11th July, 2026 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 53.3K followers on Instagram and has a total of 17.8K post.This post has received 30 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.17% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #Judiciary #Justice #SupremeCourt #India #CourtNews #LegalNews has been used frequently in this Post.