
অ্যান্টার্কটিকার বুক থেকে ১৯৮৬ সালে ভেঙে বেরিয়েছিল এক দৈত্যাকার বরফখণ্ড। নাম তার এ২৩এ। আয়তনে গোয়া রাজ্যের থেকেও বড়, ওজনে প্রায় ১ ট্রিলিয়ন টন। কিন্তু আশ্চর্যের বিষয়, ভেঙে পড়ার পরও সে সঙ্গে সঙ্গে সমুদ্রে ভেসে বেড়ায়নি। প্রায় ৩৪ বছর সমুদ্রের তলায় আটকে থেকে ২০২০ সালে আবার যাত্রা শুরু করে। এরপর সমুদ্রের ঘূর্ণিতে মাসের পর মাস একই জায়গায় ঘুরেছে, দক্ষিণ আটলান্টিকে পৌঁছে উষ্ণ জলের সঙ্গে লড়েছে, আর শেষ পর্যন্ত অসংখ্য টুকরোয় ভেঙে মিলিয়ে যেতে শুরু করেছে। শুনতে যেন কোনও কল্পকাহিনি, অথচ এটাই বাস্তব। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এই আইসবার্গের জন্ম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রা শুধু প্রকৃতির বিস্ময় নয়, বিজ্ঞানীদের কাছেও এক অমূল্য গবেষণার বিষয়। এই ভিডিওতে জেনে নাও, কীভাবে চার দশকের এক বরফ-দৈত্যের গল্প শেষ হল। #Antarctica #Iceberg #ClimateScience #Nature #Earth #Documentary
This post was published on 11th July, 2026 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 53.3K followers on Instagram and has a total of 17.8K post.This post has received 198 Likes which are greater than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.17% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #Documentary #Antarctica #ClimateScience #Iceberg #Nature #Earth has been used frequently in this Post.