
কলকাতার নিত্যযাত্রীদের জন্য বড় ধাক্কা— ২ এপ্রিল ২০২৬-এর পর থেকে Uber শাটল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে ইউজারদের পাঠানো ইমেলেই জানানো হয়েছে যে, নির্দিষ্ট এই তারিখের পর আর শাটল রাইড পাওয়া যাবে না এবং অ্যাপ থেকেও এই পরিষেবা তুলে নেওয়া হবে। ফলে শহরের বহু অফিসগামী মানুষ, যারা প্রতিদিন নির্দিষ্ট রুটে এই পরিষেবার উপর নির্ভর করতেন, তারা নতুন করে যাতায়াতের ব্যবস্থা করতে বাধ্য হবেন। একই সঙ্গে উবার জানিয়েছে, যাদের শাটল সাবস্ক্রিপশনে অব্যবহৃত ব্যালান্স রয়েছে, তা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে কলকাতার দৈনন্দিন যাতায়াতে বেশ প্রভাব পড়তে পারে। অফিস টাইমে বাস ও অন্যান্য গণপরিবহণে ভিড় আরও বাড়বে এবং অনেকের ক্ষেত্রেই যাতায়াতের খরচও বৃদ্ধি পেতে পারে। উবার ইতিমধ্যেই সারা দেশ জুড়ে তাদের শাটল ব্যবসা গুটিয়ে নিচ্ছে, এবং সেই ধারাবাহিকতায় কলকাতাতেও এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাত্রীদের এখন বিকল্প হিসেবে সরকারি বাস, মেট্রো, কারপুল বা অন্যান্য অ্যাপ-ভিত্তিক পরিবহণ পরিষেবার উপর নির্ভর করতে হবে। তবে কলকাতায় CityFlo নামক একটি নতুন পরিষেবা চালু হয়েছে, সেটা তোমরা দেখতে পারো। (এটা কোনও বিজ্ঞাপন নয়) #Uber
This post was published on 30th March, 2026 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 54.0K followers on Instagram and has a total of 17.4K post.This post has received 716 Likes which are greater than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.24% per post on Instagram. This post has received 37 comments which are greater than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #Uber has been used frequently in this Post.