
ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্যে ৭ হাজার কিঃমিঃ সাইকেল চালিয়ে দিল্লী থেকে সুইডেন! _____ দিল্লির এক কোণে বসে ছবি আঁকতো প্রদ্যুম্ন কুমার মহানন্দিয়া। গরিব পরিবারের হওয়ার কারণে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগ ছিল না। ছিল শুধু রঙ-তুলি আর নিজের ওপর বিশ্বাস। একদিন তার কাছে ছবি আঁকাতে আসেন সুইডেনের এক তরুণী—শার্লট। কয়েক ঘণ্টার সেই পরিচয় ধীরে ধীরে বদলে দেয় সবকিছু। ভাষা আলাদা, দেশ আলাদা, তবু দু’জনের মনে জন্ম নেয় গভীর ভালোবাসা। কিছুদিন পর শার্লট ফিরে যান সুইডেনে। প্রদ্যুম্ন থেকে যান দিল্লিতে— পকেটে টাকা নেই, প্লেনের টিকিট তো অনেক দূরের কথা। কিন্তু ভালোবাসা থেমে থাকে না। তাই তিনি এক অসম্ভব সিদ্ধান্ত নেন। একটা পুরোনো সাইকেল নিয়ে দিল্লি থেকে সুইডেন যাওয়ার পথে বেরিয়ে পড়েন। পথে আসে একের পর এক দেশ— পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুরস্ক, ইউরোপ। কখনো না খেয়ে থেকেছেন, কখনো রাস্তার পাশে রাত কাটিয়েছেন, কখনো ছবি এঁকে নিজের খাবারের ব্যবস্থা করেছেন। প্রায় ৭ হাজার কিলোমিটার পথ পেরিয়ে, মাসের পর মাস সংগ্রামের পর অবশেষে তিনি পৌঁছান সুইডেনে— শার্লটের সামনে। সেদিন প্রমাণ হয়ে যায়, ভালোবাসা বড় কথা নয়, বড় আয়োজন নয়— ভালোবাসা হলো হাল না ছাড়ার নাম। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরণের ভালোবাসার মানুষদের সত্যিই খুব অভাব। #PKMahanandia #Love #Positive #India #Sweden
This post was published on 13th February, 2026 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 52.9K followers on Instagram and has a total of 17.4K post.This post has received 86 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.25% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #Positive #PKMahanandia #Love #Sweden #India has been used frequently in this Post.