
বিশ্বাস করুন, প্রতিটি বিবাহিত সম্পর্ক, এমনকি প্রেমের সম্পর্ক টিকে থাকতে পারে আজীবন, যদি শুধু পদ্ধতিটুকু জানেন। ও সব গল্পগাথা যে মানুষের মন বোঝা যায় না, প্রেমের গতিপ্রকৃতি বোঝা যায় না, কেউ বলতে পারে না কাল কী হবে! এগুলো সব ভুল তথ্য কারণ প্রেম ভালোবাসা সবটাই আসলে মন শরীরের এক তীব্র রসায়ন যা ফর্মুলায় ফেললেই একেবারে চেনা ছন্দে! শুধু ছন্দটা চিনতে হবে। যারা সম্পর্কে আছেন বা যাবেন ভাবছেন তাদের সকলের জন্য "ভালোবাসার ৭ সতেরো" অত্যন্ত গুরুত্বপূর্ণ এক গাইড বুক। বাঙালি নিয়ম মেনে ভালোবাসতে শিখুক তাহলে অকারণে বুক ধরফর, হাঁটুতে বাত, ডিভোর্সের ফাঁদ অনেকটাই এড়ানো সম্ভব! সব কিছুই আসলে শিখতে হয়, এমনকি আদর ভালোবাসাটুকুও! যখন পাঠকের হাতে নিজের লেখা বই দেখি, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে যায়। ধন্যবাদ অঞ্জন ভট্টাচার্য দা, ছবিটা পাঠানোর জন্য। এ বছর আজো বইমেলায় যাওয়া হয়নি। কাল থাকছি বিকেলটুকু। যদি আসেন, দেখা হবে, কথা হবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেই অচেনা পাঠককে,যার হাতে আমার বই। পাঠকই লেখকের ঈশ্বর যে! ©® শম্পা সাহা
This post was published on 30th January, 2026 by Shampa on her Instagram handle "@shampa_saha6 (Shampa Saha)". Shampa has total 20.5K followers on Instagram and has a total of 1.1K post.This post has received 20 Likes which are lower than the average likes that Shampa gets. Shampa receives an average engagement rate of 1.26% per post on Instagram. This post has received 2 comments which are lower than the average comments that Shampa gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.