
আপনি নিজেকে কয়েকটা প্রশ্ন করুন। তার উত্তরগুলো জেনে গেলেই আপনি সহজেই বুঝতে পারবেন আপনি নিজেকে কী ভাবেন, ইয়াং না ওল্ড? ধরুন আপনার নতুন নতুন কিছু শিখতে ইচ্ছে করে, আপনার আরো অনেক কিছু জানতে ইচ্ছে করে, আপনি আপনার পঁয়তাল্লিশ বছর বয়সে গান শিখতে শুরু করলেন! ষাট পার করে ভাবছেন, একটু বাংলায় মাস্টার্সটা করে নিই ওপেন থেকে! সেই বিয়ে পাশ করেই বিয়ে হয়ে শ্বশুরবাড়ি! চাকরি, ছেলেপুলে মানুষ করতে গিয়ে আর ওপথ মারানো হয়নি। এখন সবাই সেটল্ড! রিটায়ারমেন্টের পর অখন্ড অবসর! করলেই হয়! আপনি যদি এ দলের হন তাহলে আপনার নিজের সম্পর্কে ধারণা এক রকম! আর আপনি এখন কী ভাবেন? জীবন আসলে উপভোগ করে নিতে হয়! কে জানে কখন শেষ হয়ে যায়? আপনি কি প্রতি মুহূর্ত উপভোগ করতে চান? চেটেপুটে নিতে যান জীবনের প্রতি পল আনন্দে? তাহলে আপনি অন্য দলের! আপনি যদি প্রথম দলে হন, তাহলে আপনি মনে মনে ভীষণ ইয়ং! আপনার কাছে উপভোগের চেয়ে ইনফরমেশন অনেক বেশি গুরুত্ব রাখে, কারণ আপনি ভাবেন আপনার হাতে অনেক সময় আছে! দ্বিতীয় দলে হলে আপনি আসলে ভেতরে ভেতরে ফুরিয়ে যাওয়া, বুড়িয়ে যাওয়ার মোডে আছেন। তাই আপনার মনে হচ্ছে, সময় কমে আসছে, যতটা পারা যায়, জীবন উপভোগ করে নেওয়াই ভালো! সে আপনি যত ছেলেমানুষিই করুন না কেন, মনে মনে আপনি কাল্পনিক শেষের ঘন্টা শুনতে পাচ্ছেন আর তাই আপনার জীবনের স্বাদ যত বেশি সম্ভব উপভোগ করার ইচ্ছা বা বলা ভালো তাড়ণা হচ্ছে! কী মনে হচ্ছে? মনগড়া কাল্পনিক গল্প কাহিনী শোনাচ্ছি? মোটেই নয়। বিশিষ্ট মনোবিজ্ঞানী লরা কারস্টেনসেনের সোশিওইমোশনাল সিলেকটিভ থিয়োরি বা SST থিয়োরি কিন্তু তাই বলছে! এবার শুধু নিজের সঙ্গে মিলিয়ে নিন আর বুঝে নিন আপনি আসলে নিজেকে কী ভাবেন?? ©® শম্পা সাহা পয়লা জানুয়ারির উদ্বোধনী ছবি! মানে এ বছর ছবি চিপকানোর সয়লাবের শুরুয়াৎ!
This post was published on 03rd January, 2026 by Shampa on her Instagram handle "@shampa_saha6 (Shampa Saha)". Shampa has total 20.5K followers on Instagram and has a total of 1.1K post.This post has received 91 Likes which are lower than the average likes that Shampa gets. Shampa receives an average engagement rate of 1.26% per post on Instagram. This post has received 4 comments which are lower than the average comments that Shampa gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.