
আমার ছোটবেলা, ফেলে আসা মধ্য কলকাতার যাপন আমার মধ্যে থেকে গেছে। বৌবাজার অঞ্চলের দোল মানে সকালে সত্যনারায়ণের সিন্নি, মঠ, ফুটকড়াই; তারপর জমিয়ে দোল খেলে ঘুমঘুম চোখে দুপুরের মাংসভাত। আর এর মাঝের কোন একটা সময় বা সন্ধ্যায় ঘিপোয়া। কেনা ঘিপোয়া। বছরের এই সময়টায় মধ্য কলকাতার কয়েকটা মিষ্টির দোকান এখনো বানায়। আবার কিছু দোকান বন্ধ হয়েছে, যেমন নবকৃষ্ণ গুঁই। ক'দিন আগেই খবর পেলাম। এই সবকিছুর রঙ আলাদা। কিছু আছে, কিছু হারিয়ে গেছে। আমার দক্ষিণ শহরতলীর জীবনে এইসবই একটু করে হলেও রেখেছি। না রাখলে আমার আমিটুকু থাকবে না। এবছর মনে হল সেই ছোটবেলাটা আমার বাড়িতে ফেরাই। তাই সিন্নি, ফুটকড়াই, মঠ, প্রথম তরমুজ - আমাদের বাড়িতে দোলের পুজো মরশুমের প্রথম তরমুজ দিয়েই শুরু হত, মা বলছিল। সিন্নি মাখতে শিখেছিলাম ছোট্টবেলায়। আর ঘিপোয়া বানিয়েই ফেললাম। মিষ্টির দোকান থেকে শেখা। দেখলাম, ভুলিনি তবে কঠিন মিষ্টি বানানোর ক্ষেত্রে। এরপরের মাংসভাতের জায়গায় মাংস পোলাও হল। বাসন্তীরঙটুকুও থাকুক এই ভেবে। আর তারসঙ্গে তিনছানা বিভিন্ন রঙে। পাস্তার মিস্টার গোপুও আছেন, সেজেছেন, রঙ মেখেছেন। #doljatra #holi
This post was published on 03rd March, 2026 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 102.1K followers on Instagram and has a total of 2.1K post.This post has received 171 Likes which are lower than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 1.15% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #doljatra #holi has been used frequently in this Post.