
ছোট্ট হলুদ শাড়ি, তারপর সেমিস্টিচড শাড়ি, আমার শাড়ির বছর পেরিয়ে এই বছর সরস্বতী পুজোয় তার দিম্মির শাড়ি। দাবি ছিল "অন্যরকম হলুদ দাও, তোমার যেমন কতগুলো কাঁচা হলুদ আছে, তেমন নয়।" কাজেই দিম্মির নানানরকম সিল্ক শাড়ি ঘেঁটে বেরোলো পাস্তার ভাষায় অন্যরকম হলুদ শাড়ি। আমিও টুক করে আমার মামনির (জেঠিমা) থেকে পাওয়া তসর বের করলাম। পাস্তার মতই, অন্যরকম হলুদ শাড়ি। পাস্তার সঙ্গে পাল্লা দিতে হবে কিনা। ইতিমধ্যে মেহেবুব ভিডিও কল করে মেয়েকে দেখে নিয়ে আমাকে ফোন "এইরে বড় হয়ে গেলো তো!" তা বড় হয়েছে একটু। আমার কাঁধে কাঁধ রেখে একটুখানি বড় হয়েছে আমার পলাশপ্রিয়া। #saraswatipujo
This post was published on 23rd January, 2026 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 102.1K followers on Instagram and has a total of 2.1K post.This post has received 589 Likes which are lower than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 1.15% per post on Instagram. This post has received 6 comments which are greater than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #saraswatipujo has been used frequently in this Post.